Logo
Logo
×

Advertisement

খেলা

শেখ হাসিনাকে ৫০ পদের খাবার খাওয়াবেন সৌরভ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০২:৫৬ পিএম

শেখ হাসিনাকে ৫০ পদের খাবার খাওয়াবেন সৌরভ

Advertisement

আগামী ২২-২৬ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন স্মরণীয় করে রাখতে রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

শুধু হাসিনা নন, ভারত-বাংলাদেশের ঐতিহাসিক লড়াই প্রত্যক্ষ করার আমন্ত্রণ পেয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ জীবিত প্রায় সব ভারতীয় অধিনায়ক। প্রথম টেস্ট খেলা টাইগার ক্রিকেটাররাও সেখানে উপস্থিত থাকবেন। ম্যাচ উপভোগ করতে পারেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

ইডেন টেস্টের উদ্বোধনী দিনে খুব অল্প সময়ের জন্য ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। সেখানেই মধ্যাহ্নভোজন করবেন তিনি। তাতে থাকছে ৫০ পদের খাবার। এর মধ্যে রয়েছে গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি।

মাছের এ পদগুলো ছাড়া দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় খাবার থাকছে এ অতিথি আপ্যায়নে। তম্মধ্যে মধ্যে রয়েছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনা। ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো থাকবেই।

যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকছে মুরগি ও খাসির হরেকরকম পদ। এরই মধ্যে এ নিয়ে শহরের এক পাঁচতারকা হোটেলের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন সিএবি কর্তারা। ফাইনাল মেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলে চূড়ান্ত হওয়ার কথা।

Advertisement

সৌরভ

Advertisement

আরও পড়ুন

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

‘আমাকে শাস্তি দেওয়া হোক’, বললেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম