Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে!

Advertisement

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।

রোববার নাগপুরে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি। এটি জিতে সিরিজ ঘরে তুলতে চায় বাংলাদেশ। এজন্য একাদশে পরিবর্তন আনতে পারে তারা। পেসার আল-আমিন হোসেনের জায়গায় ঢুকতে পারেন স্পিনার আরাফাত সানি। এ সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

দীর্ঘ ৪ বছর ফিরে প্রথম টি-টোয়েন্টিতে বোলিংটা ভালোই করেন আল-আমিন। তবে দ্বিতীয় ম্যাচে খারাপ পারফরম প্রদর্শন করেন তিনি। ফলে বাদ পড়ছেন ডানহাতি পেসার। 

তবে বাজে পারফরম করেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম! এছাড়া দলে আর কোনো রদবদল আসার খবর প্রাথমিকভাবে জানা যায়নি। ব্যাটিং অর্ডারেও কোনো বদল আনার সংবাদ পাওয়া যায়নি।

এটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে তাদের ডেরায় এ সংস্করণে সিরিজ জেতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম,আরাফাত সানি/আল-আমিন,শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Advertisement

বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম