Logo
Logo
×

Advertisement

খেলা

ফিরলেন মাহমুদউল্লাহ, ধুঁকছে বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৩:৩০ পিএম

ফিরলেন মাহমুদউল্লাহ, ধুঁকছে বাংলাদেশ

Advertisement

সময় গড়ানোর সঙ্গে গোলাপি বলে ব্যাপক সুইং পাচ্ছেন ভারতের পেসাররা। সঙ্গে পাচ্ছেন বাড়তি গতি ও কাটার। তাতেই ঘায়েল বাংলাদেশ। সর্পিল ইনসুইং-আউটসুইং, বজ্রগতিতে কাটা পড়ছেন একের পর এক ব্যাটসম্যান। সবশেষ সাজঘরে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার অতিমানবীয় ক্যাচ হয়ে ফিরেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৭৩ রান করেছে বাংলাদেশ। স্বভাবতই ধঁকছে তারা। এর মধ্যে আরেকটি খারাপ খবর পেয়েছেন টাইগাররা। রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন দাস। দারুণ ব্যাট করছিলেন তিনি। ২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন এ ব্যাটার। ক্রিজে রয়েছেন নাঈম হাসান ও এবাদত হোসেন। এ অবস্থায় লাঞ্চে গেছেন তারা।

এর আগে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও টাইগার ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

দুপুর দেড়টায় শুরু হয় খেলা। এ নিয়ে ইতিহাস গড়ে ভারত-বাংলাদেশ। দুই দলই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে মাঠে নামে। তবে শুরুটা ভালো করতে পারেননি টাইগাররা। সূচনালগ্নে ইশান্ত শর্মার এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল কায়েস। ওয়ানডাউনে নেমে খেলা ধরতে পারেননি টেস্ট স্পেশালিস্টখ্যাত মুমিনুল হক। উমেশ যাদবের বলে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন তিনি। সেই রেশ না কাটতেই তারই বলে সোজা বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। রানের খাতায় খুলতে পারেননি এ টপঅর্ডার।

পরে নির্ভরতা জোগাতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে প্লেড অন হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ডাক মারেন তিনিও। তাতে চাপে পড়ে বাংলাদেশ। সতীর্থরা একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে থাকেন সাদমান ইসলাম। ধ্বংসস্তূপে সংগ্রাম চালিয়ে যান তিনি। তবে হঠাৎ পথচ্যুত হন বাঁহাতি ওপেনার। ধরে সাজঘরের পথ ।  উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে করেন ৫২ বলে ৫ চারে লড়াকু ২৯ রান। এতে মহাবিপর্যয়ে পড়ে সফরকারীরা।

খেলা শুরুর আগে ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস হয় বিশেষভাবে তৈরি রূপার মুদ্রায়। গোলাপি ম্যাচে বাংলাদেশ একাদশে আসে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় ঢুকেন পেসার আল-আমিন হোসেন। আর ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হন নাঈম হাসান। তবে অপরিবর্তিত থাকে ভারত একাদশ। প্রথম টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্টে চমক দেখাতে চান তারা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, আল আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

Advertisement

বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম