Logo
Logo
×

Advertisement

খেলা

বিপিএলে অনন্য রেকর্ড গড়লেন পেরেরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫ এএম

বিপিএলে অনন্য রেকর্ড গড়লেন পেরেরা

Advertisement

বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুবার ৫ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুন অলরাউন্ডার থিসারা পেরেরা। গেল শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান ডানহাতি পেসার।

এদিন একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হার্ডহিটার সাব্বির রহমান এবং দলটির আগের ম্যাচের জয়ের নায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। যদিও তা করতে পারেননি এ লংকান।

এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলামকে শিকার করেন পেরেরা।শেষ ২ উইকেটও পর পর ২ বলে নেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকল তার। পরের ম্যাচে নিজের করা প্রথম বলেই কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এ লংকান।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৫ উইকেট নেন পেরেরা। ২০১৫ সালে রংপুর রাইডার্সের জার্সি গায়ে সেই ম্যাচে ২৬ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি।

Advertisement

পেরেরা

Advertisement

আরও পড়ুন

ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম