Logo
Logo
×

Advertisement

খেলা

প্রিয় ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলছেন ওয়ার্ন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:০৬ পিএম

প্রিয় ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলছেন ওয়ার্ন

Advertisement

অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে বলছে, সেপ্টেম্বর থেকে তাতে এখন পর্যন্ত ৫০ কোটি প্রাণী মারা গেছে। এখনও দাবানল নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। দেশটির মাইলের পর মাইল আগুন গ্রাস করছে।

দাবানল নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশ্বকাপজয়ী অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।

এক টুইটবার্তায় তিনি লিখেছেন, দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। ক্ষতি কাটিয়ে উঠতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি আমার প্রিয় ব্যাগি ও গ্রিন টুপি নিলামে তুলতে চলেছি। টেস্ট ক্যারিয়ারে এটি সব সময় আমার পাশে থেকেছে। সেই টুপি এবার নিলামে তুলছি। তা থেকে পাওয়া অর্থ বিপর্যয় মোকাবেলা ফান্ডে দান করব।

এর আগে অস্ট্রেলীয় ক্রিকেটার ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শট আর্থিক সাহায্য করার ঘোষণা দেন। বিগ ব্যাশ লিগে তারা যত ছক্কা হাঁকাবেন, সংখ্যা পিছু ২৫০ অস্ট্রেলিয়ান ডলার দান করবেন বলে জানিয়েছেন এ ত্রয়ী।

Advertisement

ওয়ার্ন

Advertisement

আরও পড়ুন

ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা

ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম