Logo
Logo
×

Advertisement

খেলা

২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্বে মেসুত ওজিল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্বে মেসুত ওজিল

মেসুত ওজিল। ফাইল ছবি

Advertisement

জার্মানের তারকা ফুটবলার মেসুত ওজিল ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্বের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। তুর্কি বংশোদ্ভূত জার্মান সেরা এই মুসলিম ফুটবলারকে সেরা ব্যক্তিত্ত্বের সারিতে রেখেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা। 

নাইজেরিয়ার ওই সংবাদমাধ্যমটি তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯ সাল’ হিসেবে ঘোষণা করেছে। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দেয়া হয়েছে বলে ওই পত্রিকাটির দাবি।

মুসলিম নিউজ নাইজিরিয়ার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই।

এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের কারণেই এবারেও তাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সব সময় ভুক্তভোগী লোকজনের পক্ষ দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সব সময় সরব দেখা গেছে।
এ ছাড়া মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়ালালামপুর সম্মেলনেরও আয়োজন করেছেন এরদোগান।

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।

সূত্র: আনাদুলু

Advertisement

মেসুত ওজিল

Advertisement

আরও পড়ুন

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

জিম্বাবুয়ের কাছে হারের পর যে সমীকরণের সামনে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হারের পর যে সমীকরণের সামনে বাংলাদেশ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম