Logo
Logo
×

Advertisement

খেলা

হাফিজ-শোয়েবকে নিয়ে মিসবাহর পরিকল্পনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৩:১০ পিএম

হাফিজ-শোয়েবকে নিয়ে মিসবাহর পরিকল্পনা

Advertisement

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো টাইগারদের হোয়াইটওয়াশও করতে পারত তারা। পাক ব্রিগেডের এমন সাফল্যের নেপথ্য কারিগর মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।

স্বভাবতই তাদের পারফরম্যান্সে মুগ্ধ দলীয় প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হক। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে এরই মধ্যে পরিকল্পনা এঁটেছেন তিনি। তার চিন্তা– আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজ-শোয়েবকে খেলানোর।

আগামী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এবারের বিশ্বকাপের আসর। সেই বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে দল গড়ছেন মিসবাহ। তাতে অভিজ্ঞ-তারুণ্যের মিশেল রাখতে চাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছেন হাফিজ-মালিক।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন শোয়েব। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। আর দ্বিতীয়টিতে ৬৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন হাফিজ। এ ছাড়া অভিজ্ঞতার ঝুলি থেকে তরুণ অধিনায়ক বাবর আজম, সর্বোপরি খেলোয়াড়দের সুপরামর্শ দেন তারা। দুই ম্যাচেই সবার মধ্যে ভালো মেলবন্ধন দেখা গেছে।

মূলত সেটি থেকেই দুই 'বুড়োকে' টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখার অনুপ্রেরণা খুঁজছেন মিসবাহ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,  ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পারে হাফিজ-মালিক। তারা দুর্দান্ত পারফরম করেছে। পাকিস্তান ক্রিকেটকে দেয়ার মতো এখনও তাদের সামর্থ্য ও সক্ষমতা আছে। বয়স কোনো ফ্যাক্টর নয়, পারফরম্যান্সই আসল। একজন ক্রিকেটার যতদিন ফিট ও ফর্মে থাকে, ততদিন খেলতে তথা দলে অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদের মতো সিনিয়র ক্রিকেটার আমাদের দরকার আছে। এমনকি ক্যাপ্টেন বাবরও সেটি মনে করে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম করায় জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন হাফিজ-মালিক। সে হিসাবে দীর্ঘদিন পর দলে ফিরলেন তারা। ফিরেই সবার নজর কেড়েছেন। লব্ধ এ সুযোগটা এখন তারা কাজে লাগাতে পারেন কিনা, তাই দেখার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Advertisement

মিসবাহ

Advertisement

আরও পড়ুন

সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ

সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম