‘বেঁচে না থাকলে ক্রিকেট দিয়ে কী হবে?’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ছোঁয়াছে ভাইরাসে ইতিমধ্যে নিহত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি।
করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ।
ছোঁয়াছে এই ভাইরাস প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল বলেন, করোনাভাইরাসের প্রভাব পুরো বিশ্বে। সবকিছুর আগে বেঁচে থাকা। বেঁচেই যদি না থাকি, তাহলে ক্রিকেট দিয়ে কী হবে? সবার আগে জীবন।
আশরাফুলের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি লেখেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকুন।
বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি এক ভিডিও বার্তায় সচেতনতামূলক বার্তা দিয়ে বলেন, করোনাভাইরাসের সঙ্গে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাই দায়িত্ব পালন করলে আমরা এ লড়াইয়ে জিতব ইনশাআল্লাহ।
