Logo
Logo
×

Advertisement

খেলা

ফের কন্যা সন্তানের বাবা হচ্ছেন সাকিব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম

ফের কন্যা সন্তানের বাবা হচ্ছেন সাকিব

Advertisement

ফের বাবা হচ্ছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।  সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।

এর প্রায় ৩ বছর পর ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে আলাইনা হাসান অব্রি।  এরও চার বছর পর দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মঙ্গলবার ফেসবুকে আদরের কন্যা অব্রির একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, বাসায় স্বাগতম।

এখন পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। করোনাভাইরাসের কারণে গেল  মাসে মার্কিন মুলুকে পা রাখেন তিনি। তবে বিমান যাত্রা করায় টানা ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে ছিলেন টাইগার অলরাউন্ডার।

নিউইয়র্কের একটি হোটেলে ২ সপ্তাহ কাটানোর পর স্ত্রী-সন্তানের কাছে ফেরেন সাকিব। আর কোয়ারেন্টিন থেকে ফিরেই সুসংবাদ দিলেন তিনি।

উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় বর্তমানে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব। আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে তার ওপর।  সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষদিকে তা উঠে যাবে।

Advertisement

সাকিব

Advertisement

আরও পড়ুন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম