Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

Advertisement

ছক্কায় ফিফটির পর ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ক্যারিয়ারের অন্তিম পর্যায়েও ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের এই সময়ের অনত্যম সেরা এই ব্যাটসম্যান।

রোববার ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি সেঞ্চুরি হাঁকান ভারতীয় সাবেক এই অধিনায়ক।

ওয়ানডে ক্রিকেটে এনিয়ে ৫৫টি সেঞ্চুরি হাঁকালেন কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি হলো ৮৬টি। ১০০তম সেঞ্চুরি পূর্ণ করতে তাকে আরও ১৪টি শতক হাঁকাতে হবে। 

ক্রিকেট বিশ্বে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করে অবসর নিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলিকার। 

রোববারের আগে ৩১৪টি ওয়ানডেতে ৩০২ ইনিংসে ব্যাট করে ৫৪টি সেঞ্চুরি আর ৭৯টি ফিফটির সাহায্যে কোহলির সংগ্রহ ছিল ১৪ হাজার ৯৪১ রান।

এর আগে শচীন টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ব্যাট করে ৪৯টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন। ১৪ হাজার ২৩৪ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

এদিন ১১০ রান করার মধ্য দিয়ে শচীনকে ছাড়িয়ে ঘরের মাঠে ওয়ানডেতে সর্বাধিক রানের রেকর্ড গড়েন বিরাট কোহলি। দেশের মাটিতে শচীন ১৬৪টি ম্যাচে করেছেন ৬ হাজার ৯৭৬ রান।

আজ ব্যাটিংয়ে নামার আগে কোহলির সংগ্রহ ছিল ১৩০টি ম্যাচে ৬ হাজার ৮৬৭ রান। শচীনের রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১১০ রান। তিনি ৮৮ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৩৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।  ে

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টার্গেট তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দলের জয়ে সর্বোচ্চ ১৩৯ রান করেন কোহলি। ১০৮ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১১০ রান করেন অধিনায়ক শুভমান গিল। ৩২ রান করেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

আরও পড়ুন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম