বিশ্বকাপ খেলা কি কঠিন করে ফেললেন কোহলি-রোহিত?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ওয়ানডে সিরিজে প্রত্যাশিত রান পাননি টিম ইন্ডিায়ার অভিজ্ঞ এই দুই তারকা। যে কারণে সাবেক এই দুই অধিনায়কের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তার কারণ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সের নিরিখে আগামী বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনা করা হবে। তাহলে কি নিজেদের পথ কঠিন করে ফেললেন কোহলি-রোহিত?
কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন যথাক্রমে ৭৪, ৭, ০ এবং ৫ রান। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ৮৬ রান। গড় ২১.৫০। অন্তত চারটি ম্যাচ খেলেছেন এমন এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে কোহলির দ্বিতীয় জঘন্যতম পারফরম্যান্স হলো এবার।
এর আগে ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ১৮ গড়ে করেছিলেন ৫৪ রান। যা কোহলির অন্তত চারটি ম্যাচ খেলা এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে ব্যাট হাতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। অন্তত চারটি ম্যাচের এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে কোহলির এমন ব্যর্থতার নজির আর নেই।
কোহলির চেয়েও খারাপ অবস্থা ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে তিনি যথাক্রমে করেছেন ০, ২৩, ০ এবং ৭ রান। সব মিলিয়ে ৩০ রান। গড় ৭.৫০। অন্তত চারটি ম্যাচ খেলা এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে রোহিতও দ্বিতীয় জঘন্যতম পারফরম্যান্স করেছেন।
এর আগে ২০১২ সালে শ্রীলংকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২.৬০ গড়ে ১৩ রান করেছিলেন রোহিত। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১২৩ রান করেন রোহিত। তারপর আর কোনও সিরিজে এত হতাশ করেননি তিনি।
