Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিটনেস ধরে রাখতে খাবারের ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি

Advertisement

ফিটনেস ধরে রাখতে খাবারের ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রতিদিন নতুন নতুন স্বাদের খাবার কিংবা বাহারি পদ নয়, বরং শরীরের জন্য উপযুক্ত পুষ্টিকর খাবার নির্দিষ্ট নিয়মে খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এমনকি প্রয়োজন হলে টানা ছয় মাস দিনে তিনবার একই খাবার খেতেও আপত্তি নেই তার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৩৮ বছর পূর্ণ করে ৩৯ বছরে পা দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি। বয়স বাড়লেও মাঠে তার পারফরম্যান্স ও ফিটনেসে তার প্রভাব খুব একটা পড়েনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া এই ক্রিকেটার নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর নিয়ম মেনে চলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি জানান, ফিটনেসের যাত্রার শুরুতে ভিটামিন, শরীরের পানির ভারসাম্য রক্ষা এবং প্রোটিন গ্রহণসহ বিভিন্ন বিষয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, শরীরের জন্য কোনটি উপযুক্ত, তা খুঁজে বের করে একটি নির্দিষ্ট ভারসাম্য তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোহলির মতে, ফিট থাকতে সব সময় অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। বরং নিজের শরীরের চাহিদা বুঝে উপযুক্ত অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত তা মেনে চলাই আসল বিষয়। একবার সেই ভারসাম্য খুঁজে পেলে বারবার নতুন কিছু চেষ্টা করারও প্রয়োজন পড়ে না।

শরীরচর্চার চেয়ে খাবারের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাকে বেশি কঠিন মনে করেন এই ক্রিকেটার। তার ভাষায়, জিমে গিয়ে নির্দিষ্ট ব্যায়াম করার সিদ্ধান্ত নিলে তা সহজেই বাস্তবায়ন করা যায়। কিন্তু খাবারের ক্ষেত্রে স্বাদ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও নানা ধরনের চাহিদা বাধা হয়ে দাঁড়ায়। ফলে পছন্দের খাবার এড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া অনেক বেশি কঠিন।

এ ক্ষেত্রে মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণের ওপর জোর দেন কোহলি। তিনি জানান, চাইলে টানা ছয় মাস দিনে তিনবার একই খাবার খেতে পারবেন। এতে তার কোনো সমস্যা হবে না। প্রতিদিন নতুন স্বাদের খাবার খোঁজার চেয়ে পুষ্টিকর ও শরীরের উপযোগী খাবারের নির্দিষ্ট রুটিন অনুসরণ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।   

নিজের খাবার তৈরির পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন কোহলি। তার প্রায় ৯০ শতাংশ খাবারই ভাপানো অথবা সেদ্ধ করা। রান্নায় মসলার ব্যবহারও থাকে খুবই সীমিত। বেশিরভাগ খাবার লবণ, গোলমরিচ ও লেবু দিয়েই খেতে পছন্দ করেন তিনি। সালাদে কখনো সামান্য ড্রেসিং ব্যবহার করেন। আর প্যানে গ্রিল করা খাবার তৈরির সময় অল্প অলিভ অয়েল ব্যবহার করেন।

খাবারের তালিকায় ডাল ও রাজমার মতো সাধারণ খাবারও রয়েছে কোহলির। অর্থাৎ বাহারি আয়োজন নয়, বরং সহজ উপকরণে তৈরি পুষ্টিকর খাবারই তার খাদ্যাভ্যাসের মূল ভিত্তি। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের এই কঠোর রুটিনই দীর্ঘদিন ধরে তার ফিটনেস ধরে রাখার অন্যতম অনুশীলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

আরও পড়ুন

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

নারীদের উপকারী ৫ ব্যায়াম

নারীদের উপকারী ৫ ব্যায়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম