|
ফলো করুন |
|
|---|---|
রান্নাঘর অগোছালো থাকলে দেখতে ভালো দেখায় না। বিশেষ করে প্রয়োজনের সময় কাঙ্খিত জিনিসটিা খুঁজে পাওয়া যায় না।কম জায়গায় পরিপাটি করে রান্নাঘর গোছানোর কয়েকটি সহজ কৌশল।
রান্নাঘরের দেয়ালে র্যাক লাগান
রান্নাঘরের প্রয়োজনীয় সব বাসনপত্র গুছিয়ে রাখতে দেওয়ালে মজবুত র্যাক লাগিয়ে নিতে পারেন। এগুলির সাহায্যে ছোট কড়াই,প্যান, ছাঁকনি, চামচসহ আরও অনেক পাত্র ঝুলিয়ে রাখা যায়। এভাবে বাসন রাখা হলে স্ল্যাবের উপর জায়গাও অনেক ফাঁকা হয়ে যায় এবং প্রয়োজনীয় বাসনপত্রও সহজে খুঁজে পাওয়া যায়।
অনেক বাসন একসঙ্গে রাখুন
অনেক সময় প্রত্যেকটি বাসন আলাদা করে রাখতে গিয়ে অনেক জায়গা নষ্ট হয়। তবে এক্ষেত্রে যদি একটা বড় বাসনের মধ্যেই আরেকটা ছোট বাসন ঢুকিয়ে রাখা যায় তাহলেই অনেক জায়গা ফাঁকা থাকবে।
রান্নাঘরে একটি পুল আউট ড্রয়ার বসিয়ে নিন
রান্নাঘরে নীচের দিকে জায়গা থাকলে সেখানে এই ধরনের পুল আউট ড্রয়ার তৈরি করে নিতে পারেন। এই ড্রয়ারের মধ্যে প্রয়োজনীয় বাসনপত্র রেখে দিলে দরকারের সময় খুব সহজেই তা হাতের কাছে পাওয়া যাবে। হাঁড়ি, কড়াই-এর মত ভারী বাসনপত্র এর মধ্যে খুব সহজেই রাখা যেতে পারে। এই ড্রয়ারের বিশেষত্ব হল এটি টানার সঙ্গে সঙ্গেই বাসনপত্র হাতের কাছে চলে আসে। তাই রান্নাঘরে রোজকার প্রয়োজনীয় বাসন রাখার জন্য এটি খুবই কার্যকর।
সব পাত্রের ঢাকনা আলাদা রাখুন
রান্নাঘরে ঢুকলেই দেখা যায় বেশিরভাগ বাসনপত্রের ঢাকনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাসন এইভাবে অগোছালো হয়ে পড়ে থাকার কারণেই রান্নাঘরের অর্ধেক জায়গা নষ্ট হয়। তাই প্রথমেই রান্না ঘরে গিয়ে সমস্ত পাত্রের ঢাকনা আলাদা করে নিন। এগুলি রাখার জন্য একটি আলাদা স্ট্যান্ড কেনা যেতে পারে। সেই স্ট্যান্ড শুধুমাত্র পাত্রের ঢাকনা রাখার জন্যই ব্যবহার করুন। ফলে রান্নাঘরে অনেক বেশি বাসনপত্র রাখা যাবে।
ফাঁকা জায়গায় ছোট র্যাক বসান
রান্নাঘরে ফাঁকা জায়গা থাকলে সেখানে রান্নার মশলা, চায়ের কাপ কিংবা অন্যান্য ছোট বাসন রাখার জন্য একটি ছোট র্যাক রাখা যেতে পারে।
রান্নাঘর পরিষ্কার করার সময় সেখান থেকে ভাঙা অথবা বাতিল বাসনগুলি সরিয়ে রাখুন। যে বাসনগুলি রোজ প্রয়োজন হয় এবং যে বাসনগুলি মাঝেমধ্যে ব্যবহৃত হয় সেগুলি আলাদা করুন। তবে রান্নাঘরে বাসন রাখার সময় ভালভাবে পরিষ্কার করে ধুয়ে, শুকিয়ে রাখা উচিত।
