|
ফলো করুন |
|
|---|---|
মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বাজারের চেহারা। হেমন্ত থেকে শীত মানেই বাজারে সয়লাভ রংবে রঙের সব্জিতে। কদর বাড়ে শাকপাতা বা কপির।
শীতকালীন সব্জির কয়েকটির গঠন এমন যে, বাইরে থেকে পরিষ্কার দেখালেও ভিতরে মাটি, ধুলোবালি, ছোট পোকা, কৃমি বা কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। তাই রান্নার আগে শুধু কলের পানির নীচে ধরলেই দায়িত্ব শেষ হয় না। বিশেষ করে কয়েকটি সব্জি ধোয়ার সময়ে প্রয়োজন একটু বাড়তি সতর্কতা।
ফুলকপি: বাইরে থেকে দেখতে পরিষ্কার মনে হলেও এর ভিতরে ছোট ছোট পোকামাকড় এবং ময়লা থাকতে পারে। রান্না করার আগে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ভালো ভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে এটি ভালো ভাবে রান্না করে নেওয়া উত্তম।
বাঁধাকপি: বাঁধাকপির ঘনসন্নিবিষ্ট পাতাগুলির মধ্যে ময়লা ও জীবাণু আটকে যেতে পারে। বাইরের পাতাগুলি ফেলে দিয়ে বাকি পাতাগুলি আলাদা করুন এবং ভালো ভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে বাঁধাকপি ভালো ভাবে রান্না করে নেওয়াও অত্যন্ত জরুরি।
পালংশাক: আয়রন, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন কে সমৃদ্ধ শাক এটি। কিন্তু পালংশাকের পাতার সঙ্গে মাটি লেগে থাকার প্রবণতা বেশি। বিশেষ করে ডাঁটার গোড়ায় এবং পাতার পিছনের দিকে ময়লা জমতে পারে। তাই শাকের গোড়া ও নষ্ট পাতা বেছে ফেলে দিন। প্রয়োজনে ভালোভাবে একাধিকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে।
ক্যাপসিকাম: ক্যাপসিকামের ভিতরে, বিশেষ করে বীজের চারপাশে ময়লা এবং অন্যান্য দূষিত পদার্থ জমতে পারে। রান্না করার আগে, সব্জিটি অর্ধেক করে কেটে বীজগুলি ফেলে দিন এবং ভিতরের অংশ ভালো ভাবে ধুয়ে নিন। এই সব্জি কাঁচা না খাওয়াই ভালো।
বেগুন: সব্জি কাটার সময়ে ভিতরটা ভালো করে দেখে নিন। কারণ, বেগুনের ভিতরে পোকা থাকতে পারে। যদি কালো অংশ দেখতে পান, তবে সেটি ফেলে দিতে হবে। আর যদি বেগুনের অধিকাংশই পোকায় আক্রান্ত হয়, তাহলে তা না খাওয়াই ভালো। নয়তো রান্নার আগে সব্জিটি পানি দিয়ে খুব ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
