Logo
Logo
×

Advertisement

বিনোদন

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

অভিনেত্রী ভাগ্যশ্রীর বিশেষ রেসিপি। ছবি: সংগৃহীত।

Advertisement

সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে বৈচিত্র্য রাখা জরুরি। পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর নানা পদ। তেমনই একটি খাবার হলো কুমড়োর রায়তা। অভিনেত্রী ভাগ্যশ্রী নিজের খাদ্যতালিকায় রেখেছেন এই পদ। তার মতে, খাবারটি যেমন সুস্বাদু, তেমনি হজম ও অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী।

কুমড়োর রায়তার কথা শুনে অনেকেরই হয়তো খেতে ইচ্ছা নাও হতে পারে। তবে সঠিক উপায়ে তৈরি করলে রুটির সঙ্গে বেশ উপভোগ করেই খাওয়া যায় এটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুমড়োর রায়তা তৈরির একটি ভিডিও শেয়ার করেছেন ভাগ্যশ্রী। সেখানে তিনি জানান, এই পদের প্রতিটি উপকরণ হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে। অভিনেত্রী নিজে জোয়ারের রুটির সঙ্গে এই রায়তা খেতে পছন্দ করেন।

যা যা লাগবে

রায়তা তৈরির জন্য লাগবে ১ কাপ টকদই, ২টি কাঁচামরিচ কুচি, ১টি ছোট পেঁয়াজ কুচি, আধা চা-চামচ রসুনবাটা, ১ কাপ সেদ্ধ ও টুকরো করা কুমড়া, সামান্য ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ।

ফোড়নের জন্য প্রয়োজন পরিমাণমতো সরিষার তেল, ৫-৬টি কারিপাতা, এক চিমটি হিং, ১ চা-চামচ কসুরি মেথি ও ১ চা-চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় পাত্রে টকদই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুনবাটা, সেদ্ধ কুমড়া ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নিন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

এবার একটি ছোট কড়াইয়ে সরিষার তেল গরম করুন। তাতে কারিপাতা, হিং, কসুরি মেথি ও কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তৈরি হয়ে গেলে গরম ফোড়নটি দই ও কুমড়ার মিশ্রণের ওপর ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ভাগ্যশ্রীর পছন্দের কুমড়োর রায়তা। জোয়ারের রুটি কিংবা পছন্দের অন্য রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।    

কেন উপকারী এই রায়তা?

কুমড়োর রায়তায় ব্যবহৃত উপকরণগুলোর রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। টকদইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে, কুমড়োয় রয়েছে ফাইবার, জলীয় উপাদান, অ্যান্টি-অক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিন। এসব উপাদান হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে। যাঁদের মাঝেমধ্যে অম্বল বা পেটের অস্বস্তি হয়, তাদের খাদ্যতালিকায় কুমড়া রাখা যেতে পারে।

এ ছাড়া পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন নামের একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। কারিপাতাও হজমে সহায়ক হিসেবে পরিচিত। অন্যদিকে, হিং দীর্ঘদিন ধরে গ্যাস ও পেটফাঁপার অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়ে আসছে।

সব মিলিয়ে পরিচিত কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় মুখরোচক এই পদ। নিয়মিত খাবারে বৈচিত্র্য আনতে চাইলে কুমড়োর রায়তা হতে পারে ভিন্নধর্মী একটি সংযোজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

জিমে না গিয়েও ফিটনেস ধরে রাখতে ঘরে রাখুন এই ৬ জিনিস

জিমে না গিয়েও ফিটনেস ধরে রাখতে ঘরে রাখুন এই ৬ জিনিস

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

আরও পড়ুন

পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি, ছাড়াল ‘অ্যানিমেল’র রেকর্ড

প্রথম দিনেই ‘রামায়ণ’র আয় ৬৫ কোটি, ছাড়াল ‘অ্যানিমেল’র রেকর্ড

‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’

‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম