Logo
Logo
×

Advertisement

খেলা

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

Advertisement

কাগিসো রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের গতির সামনে রীতিমতো কুপোকাত টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যান-মাহফিজুল ইসলাম, মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ জুটি ছিল। ২৪ বছর পর এই রেকর্ড ভাঙলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম।

তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ৫টি উইকেট একাই শিকার করে ‘‘ফাইফার’’ পূর্ণ করেন কাগিসো রাবাদা। 

১২১ রানে ৫ উইকেট পতনের দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ১৫০ রান। ৪৫ ও ১৭ রানে ব্যাট করছেন তাওহিদ ও লিটন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সে রেকর্ড গড়লেন রবিন

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

উদীয়মান তারকাদের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, আছেন সাব্বিরও

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

আরও পড়ুন

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

স্পেনে বর্ণবাদের অস্তিত্ব নেই: দে লা ফুয়েন্তে

স্পেনে বর্ণবাদের অস্তিত্ব নেই: দে লা ফুয়েন্তে

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম