Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল কাসিম বলেছেন, টেস্ট অধিনায়ক বাবর আজম ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। এর একটি কারণ ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে তার তুলনা।

সামা টিভির অনুষ্ঠান 'জোর কা জোর'-এ কাসিম বলেন, এতে বাবরের কোনো দোষ নেই। তার ভাষ্য, ‘বাবর বিনয়ী মানুষ। ভক্তরা এই ব্যাটারের কাছে প্রত্যাশা অতিরিক্ত বাড়িয়ে ফেলেছেন।’

নতুন খেলোয়াড়দের কিংবদন্তিদের সঙ্গে তুলনা না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান কাসিম। তিনি বলেন, ‘যে খেলোয়াড় ভালো করেন, প্রতিপক্ষ দল তার দুর্বলতা খুঁজে বের করে। বাবরের দুর্বলতাও তারা ধরে ফেলেছে। সেটি হলো শর্ট বলের বিপক্ষে খেলা।’

কাসিম আরও বলেন, ‘শর্ট বল সামলাতে বাবর লড়াই করছেন। আগামী ম্যাচগুলোতে প্রতিপক্ষ বোলাররা তাকে বাউন্সার দিয়ে আক্রমণ করবে বলেও তিনি সতর্ক করেন। তার মতে, পারফরম্যান্স ভালো করতে হলে এই দুর্বলতা নিয়ে বাবরকে কাজ করতে হবে।’

অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাবরের অধিনায়কত্বের প্রশংসা করেছেন কাসিম। তিনি বলেন, ‘ব্যাটিং ফর্ম খারাপ থাকলেও বাবরের কৌশল ও ফিল্ড সাজানো ছিল চমৎকার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াকে ‘বড় ভুল’ বললেন কপিল দেব

টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াকে ‘বড় ভুল’ বললেন কপিল দেব

রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

বিশ্বকাপ খেলা কি কঠিন করে ফেললেন কোহলি-রোহিত?

বিশ্বকাপ খেলা কি কঠিন করে ফেললেন কোহলি-রোহিত?

আরও পড়ুন

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম