Logo
Logo
×

Advertisement

খেলা

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

Advertisement

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান ও তাদের পরিবারের সদস্যসের নাম ব্যবহারের রীতি প্রচলিত হয়ে আসছে। তথাকথিত সেই রীতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।

ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এই নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য।

ইতোমধ্যেই বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না হাসানের, ফিরছেন দেশে

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

আরও পড়ুন

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম