২০২৭ এশিয়া কাপের আগে
পাকিস্তান-শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী বছরের ১৮ জুন শুরু হবে এশিয়া কাপ। ১১ বছর পর এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এশিয়া কাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পাকিস্তান ও শ্রীলংকাকে প্রস্তাব দিয়েছে বিসিবি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এই প্রস্তাব দেয় বিসিবি। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি তাদের সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলংকাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’
বিসিবির মুখপাত্র জানান, ‘যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং উভয় দেশই তা বিবেচনা করছে, তাই আমরা এখনই এ নিয়ে ঘোষণা দিতে পারছি না। তারা এতে (ত্রিদেশীয় সিরিজে) অংশ নেবে কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে।’
