Logo
Logo
×

Advertisement

খেলা

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

Advertisement

ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই আট বছর আগের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার কাণ্ড সামনে চলে আসে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার নতুন দাবিতে।

এবার এ বিতর্কে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার দাবি, নিজেদের খেলার সময় বলের আকৃতি পরিবর্তন করতে পাকিস্তানও বিভিন্ন কৌশল অবলম্বন করত। তবে স্যান্ডপেপারের পরিবর্তে তারা ব্যবহার করতেন বোতলের ছিপি।

নিজের আত্মজীবনীতে ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন উসমান খাজা। তার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়া দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন। শুধু কেপটাউনেই নয়, এর আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এই ঘটনায় সরাসরি জড়িত হিসেবে তিনজনের নাম উঠে আসে। তারা হলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। ২০১৮ সালের মার্চে নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায় ব্যানক্রফটকে। পরবর্তী সময়ে তিনজনকেই নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

খাজার নতুন বক্তব্যের পর পুরোনো ঘটনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্কের প্রয়োজন দেখছেন না শোয়েব আখতার। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ইংল্যান্ডে খেলার সময় স্যান্ডপেপারের বদলে বোতলের ছিপি ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করতেন তারা। এছাড়া বল পরিবর্তনসহ আরও নানা কৌশল অবলম্বন করা হতো বলেও স্বীকার করেন তিনি।

শোয়েবের ভাষায়, অতীতের ঘটনা সামনে এসেছে এবং সত্য প্রকাশ পেয়েছে। এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এমনকি তাদের সময়েও খেলাটির ক্ষতি হয়েছিল। তবে আট বছর আগের ঘটনা নিয়ে এত বেশি আলোচনা না করে বিষয়টি এখানেই শেষ করা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।

নিজের সাবেক সতীর্থদের নিয়েও বেশ কিছু অজানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন শোয়েব। তবে কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলে সেসব প্রকাশ করতে রাজি হননি তিনি। শোয়েব জানান, এমন অনেক ঘটনা তিনি জানেন, যা প্রকাশ করলে সাবেক সতীর্থরা বিপদে পড়তে পারেন। তার ক্যারিয়ারে এমন সময়ও এসেছে, যখন মাঠে প্রতিপক্ষের ১১ জনের পাশাপাশি নিজের দলের খেলোয়াড়দের নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল। সে সময় কাকে বিশ্বাস করবেন, তা বুঝে ওঠা কঠিন ছিল।

উসমান খাজার বক্তব্যের সত্যতা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শোয়েব। তার মতে, বল টেম্পারিংয়ের মতো কাজ সাধারণত দলের অজান্তে এক-দুজন খেলোয়াড়ের পক্ষে করা সম্ভব নয়। এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে পুরো দলেরই ধারণা থাকার কথা। কারণ, রিভার্স সুইং আদায় করতে না পারলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শোয়েব জানান, তারাও বল নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেন এবং দলের অন্য সদস্যরা বিষয়টি জানতেন।

তবে বল টেম্পারিংকে সমর্থন করেন না শোয়েব। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং এমন ঘটনা কখনোই কাম্য নয়। খাজা সত্য প্রকাশ করে সঠিক কাজ করেছেন বলেও মনে করেন তিনি। যদিও বিষয়টি সামনে আনার জন্য আরও উপযুক্ত সময় বেছে নেওয়া যেত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই তারকা পেসার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় দেখছে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

কীভাবে বল টেম্পারিং করত পাকিস্তান, জানালেন শোয়েব আখতার

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

রেফারিকে ঢিল মেরে ৮ বছরের জন্য নিষিদ্ধ ফুটবলার

রেফারিকে ঢিল মেরে ৮ বছরের জন্য নিষিদ্ধ ফুটবলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম