Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

বিরাট কোহলি ও শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দুজনেই সেঞ্চুরি হাঁকান। ছবি-ক্রিকইনফো

Advertisement

বিরাট কোহলির রেকর্ডময় ম্যাচে হেসেখেলেই জয় পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২৯৬ রান তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক ভারত।

রোববার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ক্যারিবীয়রা। উদ্বোধনী জুটিতে ১১৬ বলে ১৩৫ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস।

১৯.২ ওভারে দলীয় ১৩৫ রানে ফেরেন জন ক্যাম্পবেল। তার আগে ৬০ বলে ৬টি চার আর তিন ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। দলীয় ১৯৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন জাস্টিন গ্রেভস। তার আগে ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এরপর অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত থাকলেও উইকেটের অন্য প্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান আমির জঙ্গ। তিনি ৪৩ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৮ রান করে অপরাজিত ছিলেন। শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ পায় উইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ১২ ওভারে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৩৫ বলে দুই চার আর তিনটি ছক্কার সাহায্যে ৩২ রান করে ফেরেন।

এরপর বিরাট কোহলির সঙ্গে ১৩২ বলে ১৫১ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমান গিল। তিনি ক্যারিয়ারের ৬৮তম ম্যাচে ১০ম সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন। তার ১১০ রানের ইনিংসটি ১০৮ বলে ১৩টি চার আর এক ছক্কায় সাজানো।  

শুভমান গিল আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে মাত্র ৪৬ বলে ৭৫ রানের অনবদ্য জুটি গড়ার মধ্য দিয়ে ৫০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট কোহলি।

কোহলি আজ ৮৮ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকনে। এদিন ৫৯ রানে পৌঁছানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান করেন শচীন রমেশ টেন্ডুলকার। আর ১১০ রান করার মধ্য দিয়ে শচীনকে (৬,৯৭৬) ছাড়িয়ে দেশের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ (৭,০০৬) রান সংগ্রহের নজির গড়েন কোহলি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

আরও পড়ুন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম