Logo
Logo
×

Advertisement

খেলা

ধোনির যত অর্জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৯:৫৫ পিএম

ধোনির যত অর্জন

মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

Advertisement

ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া সাবেক সফল অধিনায়ক ধোনি অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার সামাজিক যোগাগের মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ আর ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে টিম ইন্ডিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট আর ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তার অধিনায়কত্বে ভারত জিতে ১১০টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ।

অধিনায়কের মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। 

সবশেষ গত বছরের ৯ জুলাই ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছেন তিনি। ৩৮ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের হয়ে ৯০টি টেস্টে ৩৮.০৯ গড়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৪ হাজার ৮৭৬ রান।

তবে টেস্টের সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকে একদিনের ক্রিকেটে বেশি সফল ধোনি। ওয়ানডের ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ১০ হাজার ৭৭৩ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৮ ম্যাচে অংশ নিয়ে ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান সংগ্রহ করেছেন ধোনি।

ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়ে বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম এমএস ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৮ ম্যাচে কিপিং করে ধোনি স্টাম্পিং করেছেন ১৯৫ জন ব্যাটসম্যানকে।

Advertisement

ধোনির যত অর্জন

Advertisement

আরও পড়ুন

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম