Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

Advertisement

ওয়ানডে ক্রিকেটে আরও একটি ডাবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল। ৫০ ওভারের ম্যাচে ৬৯ ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি হলো ভারতীয় এই ওপেনারের।

ওয়ানডে ক্রিকেটে একটা সময়ে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের দেখানো পথে অগ্রসর হয়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার ৯ জন তারকা ব্যাটসম্যান। 

তবে ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য উচ্চতায় আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা। 

এবার তাকে স্পর্শ করার পথে একধাপ এগিয়ে গেলেন শুভমান গিল। ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেন গিল।

আজ বুধবার গুয়াহাটিতে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ বলে ২৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান।

রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার আর ৯টি ছক্কার সাহায্যে রেকর্ড ২৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। যা আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের জায়গা দখল করে আছে। 

আজ ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনটি সেঞ্চুরিতে রেকর্ড ৪০৫ রান করেছে ওয়েষ্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের দলীয় সর্বোচ্চ রানের স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেছিল ওয়েষ্ট ইন্ডিজ।

৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি তুলে নেন।

রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফিরলেও ডাবল সেঞ্চুরির পথেই আছেন অধিনায়ক শুভমান গিল। তিনি ৬২ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

আরও পড়ুন

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম