Logo
Logo
×

Advertisement

খেলা

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

Advertisement

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। ভারত সফরে দ্বিতীয় ওয়ানডেতে তিনটি সেঞ্চুরিতে রেকর্ড ৪০৫ রান করেছে ওয়েষ্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের দলীয় সর্বোচ্চ রানের স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেছিল ওয়েষ্ট ইন্ডিজ।

গুয়াহাটিতে রানের ৪০৬ টার্গেট তাড়া করতে নেমে পাল্টা জবাব দিচ্ছে ভারত। উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি তুলে নেন।

রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফিরলেও ডাবল সেঞ্চুরির পথেই আছেন অধিনায়ক শুভমান গিল। তিনি ৬২ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান।

ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রয়েছে। ১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমবার চারটি সেঞ্চুরি হয়েছিল। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেন।

তারপর দীর্ঘদিন পর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০১৩ সালে। নাগপুরে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে সেঞ্চুরি করেন শেন ওয়াটসন, জর্জ বেইলি ও স্বাগতিকদের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।

তারপর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সালে, হায়দরাবাদে শ্রীলংকা-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে। শ্রীলংকার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান।

অতীতের সেই রেকর্ড ভেঙে দিলো ভারত- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। উইন্ডিজের হয়ে তিনটি সেঞ্চুরি হাঁকান- জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করে উইন্ডিজ। 

জবাবে শুভমান গিল ৬২ বলে সেঞ্চুরি করার পর ৭২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রোহিত শর্মা। তাদের এই সেঞ্চুরির ফলে ওয়ানডেতে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির ইতিহাসের পাতায় নাম লেখে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

আরও পড়ুন

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

ওয়ানডেতে গিলের আরও একটি ডাবল সেঞ্চুরি

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম