Logo
Logo
×

Advertisement

খেলা

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

Advertisement

আরও একটি সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। ভারতীয় সাবেক এই অধিনায়ক বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

২৬তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৯০তম ওয়ানডেতে ৩৫তম সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় এই তারকা ক্রিকেটার; ইতোমধ্যে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন খেলছেন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে।

ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেন। একটা সময়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। শচীন টেন্ডুলকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন।

শচীনের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত। ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য উচ্চতায় আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক এই অধিনায়ক।

রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার আর ৯টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৪ রানের ঝলমলে ইনিংস। যা আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের জায়গা দখল করে আছে। 

বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচান করেন রোহিত শর্মা ও শুভমান গিল। এই দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন। এই জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। রোহিত ৭৫ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

ভারতীয় তারকাকে নিয়ে প্রেমিকার বিতর্কিত মন্তব্য

ভারতীয় তারকাকে নিয়ে প্রেমিকার বিতর্কিত মন্তব্য

অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? যা বলল বিসিসিআই

অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? যা বলল বিসিসিআই

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব মাঠেই দিলেন রোহিত

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব মাঠেই দিলেন রোহিত

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

রোহিতের অবসরের গুঞ্জন নিয়ে যা জানা গেল

রোহিতের অবসরের গুঞ্জন নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম