ভারতীয় তারকাকে নিয়ে প্রেমিকার বিতর্কিত মন্তব্য
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘‘হিটম্যান’’ খ্যাত ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ব্রিটিশ-ভারতীয় মডেল সোফিয়া হায়াত।
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া ভারতীয় এই তারকাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন সোফিয়া। তার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।
সম্প্রতি ‘স্ট্রেইট টক কোয়ের উইজডম’ নামে একটি পডকাস্টে অংশ নিয়ে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে সোফিয়া জানান, ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না; ম্যানেজারের পরামর্শেই মূলত তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সময় জনপ্রিয়তা পেতে নিজের বয়স নিয়ে মিথ্যা বলার কথাও অকপটে স্বীকার করেন ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী।
ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে টেনে সোফিয়া দাবি করেন, ‘রোহিত শর্মার সঙ্গে তার সম্পর্ক ছিল।’ সোফিয়া আরও বলেন, ‘আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ও বিছানায় একদমই ভালো ছিল না।’
রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের বিষয়ে সোফিয়া অবশ্য এই প্রথম মুখ খুললেন না। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছিলেন, ২০১২ সালে তাদের মধ্যে প্রেমের সূত্রপাত হয় এবং ২০১৩ সাল পর্যন্ত তা চলছিল।
তবে তাদের সেই সম্পর্ক বিচ্ছেদে রূপ নেওয়ার কারণ হিসেবে সোফিয়া জানিয়েছিলেন, মিডিয়ার সামনে রোহিত তাকে প্রেমিকা হিসেবে স্বীকার না করে স্রেফ একজন ফ্যান হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করে তিনি রোহিতকে সকল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে সম্পর্ক শেষ করেন।
ব্রিটিশ মডেলের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে রোহিত শর্মা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে রোহিত শর্মা ২০১৫ সালে দীর্ঘদিনের বান্ধবী ও ক্রীড়া ম্যানেজার রীতিকা সজদেকে বিয়ে করেন। ২০১৮ সালে তাদের সংসারে প্রথম সন্তান কন্যা সামাইরার জন্ম হয় এবং ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান।
রোহিত শর্মা ভারতের হয়ে ২৮৮টি ওয়ানডে, ১৫৯টি টি-টোয়েন্টি আর ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ৫১টি সেঞ্চুরি আর ১১২টি ফিফটির সাহায্যে ২০ হাজার ৪২৭ রান সংগ্রহ করেছেন। তার নেতৃত্বে ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।
