Logo
Logo
×
   

খেলা

অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? যা বলল বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? যা বলল বিসিসিআই

ফাইল ছবি

৩৯ বছর বয়স চলছে রোহিত শর্মার। এরই মধ্যে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসরে চলে গেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে এবার ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার। এতটাই যে, বিসিসিআইকেও এই বিষয়ে কথা বলতে হয়েছে অবশেষে।

ভারতের ওয়ানডে দলে রোহিত শর্মার জায়গা আপাতত নিরাপদ। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাবেক অধিনায়ককে এখনই অবসরে পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে একটি পর্যালোচনা সভা হয়। এই সভায় আলোচনার বড় একটি বিষয় ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের সম্ভাবনা।

৩৯ বছর বয়সী রোহিতের ওপর নজরদারি এখনো তীব্র। কারণ ২০২৭ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার দলে থাকার পক্ষে যুক্তি আরও শক্ত করেছে।

রোহিত শর্মার ওয়ানডে দলে জায়গা নিয়ে যেকোনো শঙ্কার গুঞ্জন দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সাইকিয়া বলেন, ‘সে প্রতিটা ম্যাচেই দুর্দান্ত খেলছে। তাহলে আর কী চান আপনারা? গত ম্যাচেই সে ১৩৮ রান করেছে। তাহলে এই গুঞ্জন কেন? আমি এখন গুঞ্জনকারীদের হাতে নতুন কোনো উপাদান তুলে দিতে চাই না।’

সভায় রোহিতের ওয়ানডে দলে অবস্থান নিয়ে কোনো আলোচনা হয়েছিল কি না, তাও অস্বীকার করেন সাইকিয়া।

তিনি বলেন, ‘না, না। আমরা মূলত ভেবেছি, দলের প্রস্তুতির দিক থেকে সামনে আমাদের পথ কেমন হওয়া উচিত। কারণ সামনে আমাদের অনেক সিরিজ আছে।’

এই মন্তব্যে আপাতত অবসরের গুঞ্জন থেমে গেছে বলা যায়। এটি বিসিসিআইয়ের আগের অবস্থানকেই আরও জোরালো করেছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত এখনো আছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম