Logo
Logo
×

Advertisement

খেলা

নারী ক্রিকেটারকে হেনস্তা, পাকিস্তানে কোচ বরখাস্ত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১২:৩৭ পিএম

নারী ক্রিকেটারকে হেনস্তা, পাকিস্তানে কোচ বরখাস্ত

Advertisement

দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করেছেন কোচ।

পাকিস্তানের সাবেক পেসার ও জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। 

তাকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

পিসিবির এক কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নাদিম ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত হয়। তার অপরাধের তদন্ত করার দায়িত্ব নিয়েছে পুলিশ। দেশের আইনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাদিমের বিরুদ্ধে। বিষয়টি এখন আর বোর্ডের হাতে নেই। কোনো অপরাধের তদন্ত করার এখতিয়ার পিসিবির নেই। তবে আমরা এখন দেখছি আমাদের সঙ্গে থাকা চুক্তির কোনো শর্ত নাদিম ভেঙেছেন কিনা।’

কোচ নাদিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন সেই নারী ক্রিকেটার। 
 

কোচ নাদিম ইকবাল

এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ করে দেওয়া ও বোর্ডে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সে (নাদিম) আমার ঘনিষ্ঠ হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নির্যাতন করে। এর ভিডিও বানিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।’

ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন নাদিম। ওই সময় তাকে ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান ধরা হতো। নতুন বলে দারুণ সুইং পেতেন তিনি। ব্যাটারকে পরাস্ত করতে পারতেন। কিন্তু নিজের প্রতিভাকে আর বিকশিত করতে পারেননি এ পেসার। পাকিস্তানের জার্সি গায়ে কখনো খেলা হয়নি ৫০ বছর বয়সি এ কোচের। ঘরোয়া ক্রিকেটে ৮০টি প্রথম শ্রেণি ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন নাদিম।

২০০৪ সালে শেষ পেশাগত ক্রিকেট ম্যাচ খেলেন তিনি।নাদিম ইকবাল দক্ষিণ পাঞ্জাব অঞ্চলের কোচ ছিলেন।

Advertisement

পাকিস্তান কোচ নাদিম

Advertisement

আরও পড়ুন

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম