Logo
Logo
×

Advertisement

খেলা

ফেসবুকে এমন পোস্ট দিয়ে কী বোঝালেন সাকিবপত্নী শিশির?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১০:১৭ এএম

ফেসবুকে এমন পোস্ট দিয়ে কী বোঝালেন সাকিবপত্নী শিশির?

Advertisement


এশিয়া কাপে সাকিব আল হাসান যাচ্ছেন কিনা—গত কয়েক দিন ধরেই চলছিল এ নিয়ে জল্পনা। বৃহস্পতিবার বিকালে এ নিয়ে দোলাচলের সমাপ্তি হয়েছে। 

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বিতর্কিত চুক্তি শেষ পর্যন্ত বাতিল করলেন সাকিব, যেটি নিয়ে এতদিন ঘোর আপত্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বৃহস্পতিবার সকাল থেকে রাতঅবধি ‘টক অব দ্য কান্ট্রি’ ছিল সাকিব-বিসিবি ‘স্নায়ুযুদ্ধ’।  দিনভর চরম নাটকীয়তার পর সাকিব যখন চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, তখনই ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়ে বিষয়টিকে ফের আলোচনায় আনেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি হাসির ইমোজি দেন শিশির।  আর তাতেই যেন আগুনে নতুন করে ঘি ঢালার ব্যবস্থা হয়ে গেল।

সাকিবের স্ত্রীর ওই স্ট্যাটাস নিয়ে রাতভর চলে আলোচনা-সমালোচনা, যা এখনো বিদ্যমান। পোস্টের পর ১১ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। কমেন্ট করেছেন আট হাজারের মতো মানুষ।

 

দেশের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন— ওই ইমোজি দিয়ে সাকিবপত্নী আসলে কী বোঝাতে চাইলেন? 

নেটিজেনদের বড় একটি অংশের মতে, সাকিবপত্নী কী প্রকারান্তরে বিসিবিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে চাইলেন। সাকিবকে এভাবে চাপে ফেলে চুক্তি থেকে সরিয়ে আনার কারণে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করলেন! 

তবে সব কিছুই অনুমাননির্ভর মন্তব্য। কারণ নিজের সেই রহস্যময় পোস্ট নিয়ে কোনো বক্তব্যই দেননি শিশির।

তবে সাকিব-বিবিসির মনোমালিন্যের আপাতত অবসানের দিনেই শিশিরের এমন ইমোজি দেওয়া ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের চর্চার খোরাক জুগিয়েছে নিঃসন্দেহে।

Advertisement

সাকিব শিশির

Advertisement

আরও পড়ুন

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম