Logo
Logo
×

Advertisement

খেলা

এখনই পরিকল্পনা ফাঁস করতে চান না সাকিব

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৯:১২ এএম

এখনই পরিকল্পনা ফাঁস করতে চান না সাকিব

Advertisement

এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে নেপালকে গুঁড়িয়ে দিয়ে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।

আজ বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ। 

কিন্তু খেলায় নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। জ্বরের কারণে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। এশিয়া কাপ থেকেই ছিটতে গেছেন। সব মিলিয়ে ওপেনিং পজিশনের হ-য-ব-র-ল অবস্থা। এ পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার কেমন হবে, সেটি জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের কাছে। 

সাকিব বলেন, এখন আসলে যদি পরিকল্পনা থাকে, সেটি আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, ব্যাকআপ ক্রিকেটার যারা আছে, তাদের দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে ভালো কিছু করার জন্য তাদের এটি একটি সুযোগ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব দুদলের জন্যই সমান সুযোগ দেখছেন, আমার মনে হয় দুদলেরই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুদলেরই শক্তি, দুর্বলতা একই রকম। তাই দুদলের জন্যই সমান সুযোগ থাকছে।

সাকিব বলেন, চার জায়গায় ভালো করলেই জেতার সম্ভাবনা থাকবে। আমরা একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। সব বিভাগে যদি ভালো খেলি— সেটি পেস বোলিং হতে পারে, স্পিন দিয়ে হতে পারে, ব্যাটিংয়ে পারে, ফিল্ডিংয়েও হতে পারে— তা হলেই ম্যাচ জেতা সম্ভব।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যে বার্তা দিলেন শ্রীলংকার অধিকায়ক

তিনি আরও বলেন, আমরা ওটাই করতে চাই, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। আমরা সব দিক দিয়ে ওদের চেয়ে ভালো খেলে জিততে চাই।

Advertisement

এশিয়া কাপ সাকিব

Advertisement

আরও পড়ুন

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম