Logo
Logo
×

Advertisement

খেলা

‘নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

‘নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ’

Advertisement

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের দলে ডাকা হতে পারে এশিয়া কাপের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

সেই সঙ্গে তিনি জানিয়েছেন এশিয়া কাপের দলটিই বিশ্বকাপের দল হওয়ার কোনো সুযোগ নেই। বেশ কয়েকটি পরিবর্তন আসবে এই দলে। মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেনরা নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে। এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি।

আরও পড়ুন: এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে ভালো খেললে বিশ্বকাপে সুযোগ

নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’ ইনজুরির কারণে ইবাদত না থাকলেও বিশ্বকাপে ফিরছেন ওপেনার তামিম ইকবাল। খেলবেন লিটন দাসও। আজ বিশ্বকাপের প্রাথমিক দল দেয়ার শেষ দিন। তবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল দেয়া হবে বলে জানালেন বিসিবি সভাপতি। 

মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলের ভাবনায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি-প্রবণ বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে।

Advertisement

নিউজিল্যান্ড মাহমুদউল্লাহ

Advertisement

আরও পড়ুন

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম