Logo
Logo
×

Advertisement

খেলা

হঠাৎ সংসদ ভবনে সাকিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

হঠাৎ সংসদ ভবনে সাকিব

Advertisement

হঠাৎ জাতীয় সংসদ ভবনে দেখা গেল টাইগার অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলংকার সঙ্গে ম্যাচ শেষে তিন দিন ছুটি পেয়ে দেশে আসেন তিনি।

গেল সোমবার একাদশ সংসদের ২৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনে সাকিব আল হাসানকে দেখা যায়। প্রথমে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন সাকিব। দুজন কিছুক্ষণ আলাপ করেন। এরপর পাপনের সঙ্গে বের হয়ে সংসদে প্রধানমন্ত্রীর লবির দিকে যান সাকিব। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি।

পরে সাকিবকে লবিতে রেখে সংসদ অধিবেশনে যোগ দেন পাপন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। এর প্রায় ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে বের হন সাকিব। 

হঠাৎ সাকিবের সংসদ ভবনে যাওয়ার কারণ জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

এদিকে দলকে শ্রীলংকায় রেখে দেশে ফিরে সাকিব ঢাকায় ‘আল আমিন কেমিক্যালস’ নামের একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধন করেন। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেসের শেয়ারের মালিকানা রয়েছে। 

Advertisement

সংসদ ভবন সাকিব আল হাসান

Advertisement

আরও পড়ুন

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

মাঠে আঙুল ফুটিয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

প্রথমবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যবংশী

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

স্পেনের ২৭ সদস্যের দলে নেই বার্সেলোনার তিন তারকা

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম