Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে হারিয়ে যা বললেন সাকিব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

ভারতকে হারিয়ে যা বললেন সাকিব

Advertisement

এশিয়া কাপের ১৬তম আসরের ১২তম ম্যাচে শুক্রবার লড়াই করে শক্তিশালী ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। 

শ্রীলংকার কলম্বোয় খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এশিয়া কাপের চলতি আসরের শুরু থেকে দলের সঙ্গে থেকেও যারা একাদশে সুযোগ পায়নি আমরা আজ তাদের সুযোগ করে দিয়েছি। আমরা আজ ভেবেছিলাম স্পিনাররা ভূমিকা পালন করবে, ভাগ্যক্রমে তারা তা করতে পেরেছে।

সাকিব আরও বলেন, এই এশিয়া কাপে আমি প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। কিন্তু আজ রান করতে পেরে ভালো লাগছে। আমি আজ প্রথম বাউন্ডারি মারার পরই আত্মবিশ্বাস পেয়ে যাই। তারপর থেকে রান করতে আর সমস্যা হয়নি। 

সাকিব আরও বলেন, মেহেদি যখন মাঠে নামে তখন বোলিং করা সহজ ছিল না। শেষ পর্যন্ত টানা পাঁচ ওভার বল করে সে। তানজিমকেও কৃতিত্ব দিতে হবে। সে দুর্দান্ত বোলিং করেছে। আমি মনে করি আমরা খুব ভালো দল পেয়েছি বিশ্বকাপের জন্য।

Advertisement

এশিয়া কাপ বাংলাদেশ ভারত

Advertisement

আরও পড়ুন

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম