Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেটার রুবেলের বাবা আর নেই

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম

ক্রিকেটার রুবেলের বাবা আর নেই

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন দীর্ঘদিন দলের বাইরে আছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার হারালেন বাবাকে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

 

Advertisement

ক্রিকেট রুবেল

Advertisement

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম