Logo
Logo
×

Advertisement

খেলা

ড্রেসিংরুমে কোনো পাকিস্তানি ক্রিকেটার ঘুমালে ৫০০ ডলার জরিমানা 

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

ড্রেসিংরুমে কোনো পাকিস্তানি ক্রিকেটার ঘুমালে ৫০০ ডলার জরিমানা 

পাকিস্তান ক্রিকেট টিম। ফাইল ছবি

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের জন্য ড্রেসিংরুমেও নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। মূলত ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ায় নীতিমালায় নানা পরিবর্তন আনছে পিসিবি।  

পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে। আর সেখানেই দলটির নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ কড়া একটি নিয়মের কথা জানিয়েছেন। বলেছেন— টেস্ট ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার ঘুমালে তাকে ৫০০ ডলার জরিমানা দিতে হবে।  

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার এক প্রতিবেদনে জানিয়েছে, সূক্ষ নীতিমালা চালু ও তা বাস্তবায়নে কড়া মানসিকতার জন্য পরিচিত হাফিজ। যার ধারাবাহিকতায় তিনি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপিএস) আওতায় ড্রেসিংরুমে নিষ্ক্রিয়তার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন। যেখানে কোনো ক্রিকেটারকে ঘুমাতে দেখলে জরিমানা করা হবে ৫০০ ডলার।

প্রতিবেদনে জানা যায়, একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ম্যাচ চলাকালে ক্লান্তি নিয়ে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েন, যা আগের ম্যানেজমেন্ট থাকাকালেও দেখা যেত। 
তবে হাফিজের নতুন টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে। ফলে টিম হোটেলের বাইরে তাদের আর ঘুমানোর সুযোগ থাকছে না।
 

Advertisement

পাকিস্তান ক্রিকেট পিসিবি জমিনানা ড্রেসিং

Advertisement

আরও পড়ুন

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম