Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকে ১৬ বছরের স্কুলছাত্রীর স্বর্ণপদক জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম

অলিম্পিকে ১৬ বছরের স্কুলছাত্রীর স্বর্ণপদক জয়

বান হিওইন। ছবি: সংগৃহীত

Advertisement

প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়াকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন ১৬ বছরের স্কুলছাত্রী বান হিওইন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে এই পদক জয় করেছেন তিনি।

সোনার লড়াইয়ে বান হিওইনের সামনে ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও বেশি নয়, মোটে ১৭। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের দুজনের স্কোর হয় সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।

শুটঅফ জেতার মধ্য দিয়ে স্বর্ণপদক ছুঁয়ে দেখেন হিওইন। আর ১৭ বছরের ইউতিং জয় করেন রূপা। এবারের অলিম্পিকে হিওইনের এটি প্রথম পদক হলেও ইউতিং এর আগেও পদক জিতেছেন।

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক!

গত শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং। তবে এবার হিওইনের কাছে হেরে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।

Advertisement

অলিম্পিক এয়ার রাইফেল ইভেন্ট দক্ষিণ কোরিয়া ১৬ বছর স্বর্ণপদক

Advertisement

আরও পড়ুন

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম