Logo
Logo
×

Advertisement

খেলা

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে আশরাফুলের প্রোফাইলও লাল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে আশরাফুলের প্রোফাইলও লাল

Advertisement

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকে। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন। 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কোটা আন্দোলনে সমর্থন দেওয়া শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। যার অংশ হিসেবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রংয়ের ছবি দিয়ে রাঙিয়েছেন। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুকজুড়ে এখন শুধুই লাল রংয়ের প্রোফাইল ফটো। 

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে।

Advertisement

কোটাবিরোধী আন্দোলন সমর্থন আশরাফুল প্রোফাইল লাল

Advertisement

আরও পড়ুন

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম