Logo
Logo
×

Advertisement

খেলা

হাথুরুর জায়গা নিতে আপত্তি নেই মুশতাকের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

হাথুরুর জায়গা নিতে আপত্তি নেই মুশতাকের

মুশতাক আহমেদ ও চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি: বিসিবি

Advertisement

বাংলাদেশ ক্রিকেটে চণ্ডিকা হাথুরুসিংহের দিন ঘনিয়ে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছেন। যদিও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যে হাথুরুসিংহে ‘লাইফলাইন’ পেয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এর মধ্যেও তার বিকল্প কে হতে পারেন, তা নিয়ে পুরোদমে আলোচনা চলছে।

চলতি মাসে ভারত সফরে হাথুরুসিংহে দায়িত্বে থাকলেও এর পরই আসতে পারে পরিবর্তন। এক্ষেত্রে হাথুরুর বিকল্প হতে পারেন মুশতাক আহমেদ।

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্প্রতি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে কাজ করেছেন এবং পাকিস্তান সিরিজের সময় দিনভিত্তিক চুক্তিতে দলের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও আসন্ন ভারত সফরে মুশতাক থাকছেন না, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ক্রিকেটারদের রাজনীতি ও বিজ্ঞাপনে কাজ করা নিয়ে উপদেষ্টা আসিফের কড়া বার্তা

মুশতাক আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘আগামী তিন মাস আমার কিছু পারিবারিক ব্যস্ততা রয়েছে, যেমন আমার মেয়ের বিয়ে। এছাড়াও পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কাজ রয়েছে। তবে আমার এজেন্ট ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলছে। আশা করি, তিন মাস পর বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারব।’

বাংলাদেশের হেড কোচ হওয়ার প্রস্তাব পেলে তা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন মুশতাক, ‘প্রস্তাব এলে অবশ্যই ভাবব। তবে এখনই কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আমার দিক থেকেও অনেক কিছু ভাবতে হবে। আমি এই দলের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছি। ভবিষ্যতে কোনো প্রস্তাব পেলে সেটি বিবেচনা করব।’

Advertisement

হাথুরুসিংহে মুশতাক কোচ বিসিবি

Advertisement

আরও পড়ুন

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম