Logo
Logo
×

Advertisement

খেলা

দেশের ফুটবলে নতুন ভূমিকায় ফিরলেন এমিলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

দেশের ফুটবলে নতুন ভূমিকায় ফিরলেন এমিলি

জাহিদ হাসান এমিলি/ফেসবুক

Advertisement

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি নতুন ভূমিকায় ফুটবলে ফিরেছেন। অক্টোবরে কম্বোডিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে তাকে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন দায়িত্বের কথা জানিয়ে এক ফেসবুক পোস্টে এমিলি লিখেছেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মূল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।’

২০০৫-২০১৫ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এমিলি। বাংলাদেশের জার্সি গায়ে দশের বেশি গোল আছে তার। ঘরোয়া ফুটবলেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দেড় যুগেরও বেশি সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

তবে ফুটবলার পরিচয়ের বাইরে কোনো দলের দায়িত্ব এবারই প্রথম পেলেন এমিলি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু।

Advertisement

জাহিদ হাসান এমিলি বাংলাদেশ ফুটবল

Advertisement

আরও পড়ুন

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম