Logo
Logo
×

Advertisement

খেলা

সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ এএম

সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের নারী ফুটবলে সেরা সাফল্যটা এসেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট জিতিয়েও বাফুফের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে আশার কথা, নতুন করে আবারও এই কোচকে ফেরানোর কথা ভাবছে বাফুফে।

বছর না ঘুরতেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী। তবে এবার সাবিনাদের নয়, এলিট একাডেমির কোচ হিসাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি।

তিনি বলেন, ‘গোলাম রব্বানীকে এলিট একাডেমির কোচ হওয়ার প্রস্তাব আমরা দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

১৪ বছর জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন গোলাম রব্বানী। তার অধীনে সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।

Advertisement

গোলাম রাব্বানী বাফুফে

Advertisement

আরও পড়ুন

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

আবাহনীর আকাশে আর ফিরবেন না ‘হারুন ভাই’

আবাহনীর আকাশে আর ফিরবেন না ‘হারুন ভাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম