|
ফলো করুন |
|
|---|---|
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপ থেকে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। আর পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।
নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত।
মঙ্গলবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন আহমেদ হুসাইন। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৭৪ রান।
টার্গেট তাড়া করতে নেমে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রোহিত চান্দ। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আহমেদ হুসাইন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের জয়ের নায়ক বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেহবাগ। ১৬৮ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ভিকে বিনীতের সঙ্গে গড়েন ১৯৩ রানের জুটি। বিনীত করেন ৬৭ রান। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান করতে পারে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ফলে ৭০ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।
