Logo
Logo
×

Advertisement

খেলা

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের চার তরুণের অভিষেক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের চার তরুণের অভিষেক

শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়া চার পাকিস্তানি তরুণ ক্রিকেটার। সংগৃহীত ছবি

Advertisement

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই চার নতুন ক্রিকেটারকে অভিষেকের সুযোগ দিয়েছে পাকিস্তান। সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টেস্টে সাদা পোশাকে প্রথমবারের মতো মাঠে নামলেন তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, সাকিব খান ও আরাফাত মিনহাস।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলের দরজা খুলেছে এই চার তরুণের জন্য। সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তারা।

অভিষেকের তালিকায় থাকা ওপেনার তাইয়াব আরিফ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ডিপার্টমেন্টাল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে কিংসমেন একাডেমির হয়ে নিজের প্রথম মৌসুমেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখান ডানহাতি এই ব্যাটার। সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে তার সংগ্রহ ৭২৭ রান। এই সময়ে তিনটি শতকের দেখাও পেয়েছেন তিনি।

পাকিস্তানের পেস আক্রমণে নতুন সংযোজন সাকিব খান। কায়েদে আজম ট্রফির ২০২৫-২৬ মৌসুমে করাচি ব্লুজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নয় ম্যাচে মাত্র ২০.৬০ গড়ে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার। এক ইনিংসে ৩৪ রানের বিনিময়ে সাত উইকেট শিকারও রয়েছে তার নামের পাশে।

ব্যাটিংয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন ২৬ বছর বয়সি মোহাম্মদ তাহা। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর সাত ম্যাচে ৭৩০ রান করে আসরটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তিনটি সেঞ্চুরি করা এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ২২৫ রানের।

অন্যদিকে, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখার সামর্থ্য রয়েছে আরাফাত মিনহাসের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচ খেলে ৩২.৪৪ গড়ে ৯৪১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। তার ঝুলিতে রয়েছে একটি শতক ও চারটি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১৫২ রানের। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২২ উইকেট।

এদিকে, টেস্ট ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলংকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ বার। দুই দলের লড়াইয়ে পরিসংখ্যানের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। ২৩টি জয়ের বিপরীতে শ্রীলংকার জয় ১৭ ম্যাচে। বাকি ১৯টি টেস্ট ড্র হয়েছে।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান একাদশ:
আজান আওয়াইস, তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, বাবর আজম (অধিনায়ক), সৌদ শাকিল, সালমান আলী আগা, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), আরাফাত মিনহাস, রাজাউল্লাহ, মোহাম্মদ আব্বাস ও সাকিব খান।

সূত্র: জিও সুপার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

আরও পড়ুন

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারে

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারে

অপরাজিত ১৫২ রানে ইতিহাস গড়লেন মুমিন

অপরাজিত ১৫২ রানে ইতিহাস গড়লেন মুমিন

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের চার তরুণের অভিষেক

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের চার তরুণের অভিষেক

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম