Logo
Logo
×

Advertisement

খেলা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও শহিদ রিয়া গোপের নামে স্টেডিয়ামের নামকরণ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২১ পিএম

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও শহিদ রিয়া গোপের নামে স্টেডিয়ামের নামকরণ

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ও শহিদ রিয়া গোপ

Advertisement

দেশের আরো দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নাম হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।

আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হয়েছে শহিদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

রোববার (২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ছয় বছরের রিয়া গোপ।

সবমিলিয়ে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা/স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।

Advertisement

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান রিয়া গোপ

Advertisement

আরও পড়ুন

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম