Logo
Logo
×

Advertisement

খেলা

রাতেই ইংল্যান্ডে উড়াল দেবেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম

রাতেই ইংল্যান্ডে উড়াল দেবেন তাসকিন

তাসকিন আহমেদ

Advertisement

গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন ইংল্যান্ডে পাঠানো হচ্ছে। রোববার (২৭ এপ্রিল) রাত আটটার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।

তাসকিনের ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত ক্যাল্ডার একজন অর্থোপেডিক সার্জন।


ইংল্যান্ডে তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও। তবে তাসকিনের একদিন পর সোমবার (২৮ এপ্রিল) রাতে ইংল্যান্ডের রওনা দেবেন তিনি।

তাসকিনের চিকিৎসার তথ্য জানিয়ে দেবাশীষ বলেছেন, ‘আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকব।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিত তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে অবস্থান করছেন তিনি।

Advertisement

তাসকিন আহমেদ ইংল্যান্ড

Advertisement

আরও পড়ুন

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

‘এ’ দলের মঞ্চে জাতীয় দলের বিকল্প খুঁজছেন বাশার

‘এ’ দলের মঞ্চে জাতীয় দলের বিকল্প খুঁজছেন বাশার

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম