Logo
Logo
×
   

খেলা

ঢাকা জাতীয় স্টেডিয়াম

ফুটবলের ‘কাননে’ আপাতত ব্রাত্য অ্যাথলেটিক্স

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৩৬ এএম

ফুটবলের ‘কাননে’ আপাতত ব্রাত্য অ্যাথলেটিক্স

ঢাকা জাতীয় স্টেডিয়াম/সংগৃহীত ছবি

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের থ্রো ইভেন্ট (জ্যাভলিন, শটপুট, ডিসকাস, হ্যামার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না। আউটার স্টেডিয়ামে হবে ইভেন্টগুলো। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। 

আজ শুরু হওয়া দুদিনব্যাপী প্রতিযোগিতার রানিং, হার্ডলস ও জাম্পের ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামে হবে।

জাতীয় স্টেডিয়ামে ১৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে সংস্কার কাজ শেষ করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের নতুন ট্র্যাক বসানো হয়েছে। 

ঢাকা জাতীয় স্টেডিয়াম ফুটবল ও অ্যাথলেটিক্স ব্যবহার করে। ১০ জুন এই ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ। যে ম্যাচে খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। বাফুফে অ্যাথলেটিক্স ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে।

জাতীয় স্টেডিয়ামে ১৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে সংস্কার কাজ শেষ করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের নতুন ট্র্যাক বসানো হয়েছে। 

আরও পড়ুন

ট্র্যাকের রক্ষণাবেক্ষণ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘আমাদের সম্মিলিতভাবে এই ট্র্যাক রক্ষা করতে হবে। ফুটবল বা অন্যরা যখন ব্যবহার করবে, তখন ট্র্যাকের ওপর কার্পেট দিলে চাপ কমবে।’ 

জাতীয় জুনিয়র প্রতিযোগিতা অ-১৬ ও ১৮ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠেয় এশিয়ান ইয়ুথ গেমসের জন্য এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করতে চায় ফেডারেশন। প্রতিটি ইভেন্টে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী অ্যাথলেট আর্থিক পুরস্কার পাবেন।

রেকর্ডগড়া অ্যাথলেটকে ১০ হাজার টাকা করে দেবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ প্রতিযোগী এবারের আসরে অংশ নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .