Logo
Logo
×

Advertisement

খেলা

শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয় ‘বাংলাদেশের জন্য বড় অর্জন’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৩৩ পিএম

শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয় ‘বাংলাদেশের জন্য বড় অর্জন’

Advertisement

শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধান জয় পায় বাংলাদেশ।

শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে।

লিটন আরও বলেন, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।

শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।

মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই উইকেট মেহেদির জন্য উপযুক্ত, তাই তাকে খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই উইকেটে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে। 

Advertisement

লিটন দাস

Advertisement

আরও পড়ুন

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম