Logo
Logo
×
   

Advertisement

খেলা

মার্কিন শুল্ক কমাতে ফেদেরারকে দাবার ঘুঁটি বানাচ্ছে সুইজারল্যান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

মার্কিন শুল্ক কমাতে ফেদেরারকে দাবার ঘুঁটি বানাচ্ছে সুইজারল্যান্ড

রজার ফেদেরার। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বিশ্বের অধিকাংশ দেশ। সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুইৎজারল্যান্ড সরকার। সেই দলে থাকতে পারেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জানা গেছে, আলোচনার জন্য ফেদেরার এবং ইনফান্তিনোকে সামনে রাখতে চাইছে সুইজারল্যান্ড প্রশাসন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের আলাদা কদর রয়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রেও তার অসংখ্য ভক্ত রয়েছেন।

ইনফান্তিনো আবার ট্রাম্পের সুপরিচিত। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ফিফা সভাপতি। তাই ট্রাম্পের মন গলাতে ফেদেরার এবং ইনফান্তিনোকে ব্যবহার করতে চাইছে সুইজারল্যান্ড। তারা দর কষাকষিতে নেতৃত্ব দেবেন না ঠিকই। তবু তাদের উপস্থিতি ইতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের পণ্যের ওপর ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন।


সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কারিন কেলার-সাটার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচিতেরা তার সঙ্গে আলোচনায় বসতেই পারেন। এর মধ্যে আমরা আপত্তির কিছু দেখছি না। এটার মধ্যে কোনও আনুষ্ঠানিকতা নেই। এটা কোনও কৌশলও নয়। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবেন সরকারি আধিকারিকেরাই। পরিচিতদের উপস্থিতি আমাদের পক্ষে কতটা ইতিবাচক হবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

এদিকে ফেদেরার এবং ইনফান্তিনোকে শুল্ক বিষয়ক দর কষাকষির সরকারি প্রতিনিধি দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে সুইজারল্যান্ডেই। সে দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, ফেদেরারের মতো ক্রীড়াবিদকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। তা ছাড়া, তিনি কি সত্যিই শুল্ক কমানোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারবেন? একই প্রশ্ন উঠছে ফিফা সভাপতিকে ঘিরেও। কারণ আগামী ফুটবল বিশ্বকাপ ঘিরে আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্কে এখন কিছুটা হলেও অম্লমধুর।

Advertisement

রজার ফেদেরার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম