Logo
Logo
×
   

Advertisement

খেলা

২১ বছরেই ইংল্যান্ডের অধিনায়ক কে এই বেথেল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম

২১ বছরেই ইংল্যান্ডের অধিনায়ক কে এই বেথেল

জ্যাকব বেথেল। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে জ্যাকব বেথেলের নাম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ২১ বছর বয়সী বেথেল ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন।

ওয়ারউইকশায়ারের প্রতিভাবান এই অলরাউন্ডার ইংল্যান্ডের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

আগামী ১৭-২১ সেপ্টেম্বর পর্যন্ত ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেথেলকেই অধিনয়ক হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা। এই দলটিকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে মন্টি বাউডেন ২৩ বছর ১৪৪ দিন বয়সে ১৯৮৮/৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন। তার রেকর্ড ভেঙ্গে এখন নতুন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন বেথেল।

এ পর্যন্ত বেথেল চারটি টেস্ট, ১৩টি টি২০ ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘নিজের নেতৃত্বগুণ দিয়ে ইতোমধ্যেই সবাইকে অনুপ্রাণিত করেছেন বেথেল। আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরো উন্নত করার সুযোগ সে পাচ্ছে।’

এ মাসে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইনজুরি আক্রান্ত বেন স্টোকসের স্থানে বেথেল দলে জায়গা করে নিয়েছিলেন। যদিও ব্যাট হাতে দুই ইনিংসে মাত্র ৬ ও ৫ রান করেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড

জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহাম আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, টন হার্টলি, ডাকেট জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পট, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম