Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: এএফপি

Advertisement

আসন্ন এশিয়া কাপ এবং তার আগে অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাঈম শেখের।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ 'এ'-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট বিসিবি

Advertisement

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

আজকের খেলা: ২৫ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৫ অক্টোবর ২০২৬

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম