Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

সুপারমুন। সংগৃহীত ছবি

Advertisement

বছরের প্রথম সুপারমুনের দেখা মিলতে যাচ্ছে খুব শিগগিরই। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উঠবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। খবর বিবিসির

চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। আগামীকালের মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। 

বিজ্ঞানীদের মতে, পূর্ণিমার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে, তখন তাকে বলা হয় সুপারমুন। চাঁদের এই সবচেয়ে কাছের অবস্থানকে বলা হয় পেরিজি। ২০২৬ সালের ৩ জানুয়ারি দেখা যাবে পূর্ণ উলফ সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬২,৩১২ কিলোমিটার দূরে থাকবে। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

আল-জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

আজ রাতের আকাশে দেখা যেতে পারে বিরল 'ব্লু মুন'

আজ রাতের আকাশে দেখা যেতে পারে বিরল 'ব্লু মুন'

আরও পড়ুন

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

দামি রাউটার ছাড়াও মিলবে দারুণ স্পিড, শুধু বদলাতে হবে রাউটার রাখার এই ৪ নিয়ম

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম